বুধবার ২৯ এপ্রিল এ ঘটনায় অভিযুক্ত হিসেবে মাসুদ ও মাসুম উভয় পিতা মৃত আনোয়ার হোসেন সাং তেলির চালা, মৌচাক, কালিয়াকৈর, গাজীপুর। কালিয়াকৈর থানায় একটি অভিযোগ করা হয়, আমার সহকর্মী ভাই ফোনে বলে একটি অটো রিকশা চুরি হয়েছে জরুরী ভিত্তিতে আসার জন্য, ঘটনা স্থলে গিয়ে জানতে পারি নাম অজ্ঞাত ভিত্তি কোন চুরি করেন নাই এবং ওইদিন রাত্রে কোন চুরির ঘটনাও ঘটে নাই। চুরির অপবাদে বেধর মারধর করেন। মাসুদ ও মাসুম তাদের কাছ থেকে ঘটনা জানতে চাইলে, মাছুম বলেন রাত্রি বারটা বাজে পারভিন এর বাসার গেটে উকি পারতে, সন্দেহ করে এবং পারভীনের বাসার ভাড়াটিয়াকে জিজ্ঞেস করে তুমি কার বাসায় থাকো, বলে তোমার রুমের সামনে যাও, তার রুমে গিয়ে তালা ঝুলানো দেখতে পায় এবং বলে আমার রুম পার্টনার এখনো আসে নাই রুমের দরজায় তালা এজন্য আমি অপেক্ষা করছি তাদের জন্য, কিন্তু এই মাসুদ মিয়া তার সাথে তর্কে জড়ায় এবং পারভীনের বাসার ভাড়াটিয়ার কাছে একটি ইয়াবা পায়, এই ইয়াবা কে কেন্দ্র করে চোরের অপবাদে মঙ্গলবার রাত্রি বারোটা থেকে সকাল এগারোটা পর্যন্ত আটকায় রাখে আমি গণমাধ্যম কর্মী হিসেবে আমি জানতে চাই, আপনি কেন প্রশাসনকে অবগত করেন নাই, এবং অজ্ঞাত ব্যক্তি ইয়াবা কোথায় থেকে সংগ্রহ করেছে এ বিষয়ে জিজ্ঞাসাবাদে বাধা প্রদান করে এবং আমার উপরে ক্ষিপ্ত হন মারমুখী আচরণ করে এমনকি আমার মোবাইলে আক্রমণ করে। আপনি কে? আপনারা কেন আসছেন, আপনার এখানে কাজ কি, তখন আমি জিজ্ঞেস করি তাহলে এই ব্যক্তিকে আটকে রেখেছেন কেন, একপর্যায়ে তাহারা তাদের আটককৃত ব্যক্তির পক্ষে কথা বলা শুরু করে এবং উক্ত বিবাদী তাহার অভিভাবক বলিয়া জানায়। ইহাতে সন্দেহ হয় যে উক্ত বিবাদীরা তাদের আটককৃত ব্যক্তির সাথে মাদক সেবনসহ মাদক ব্যবসার সাথে জড়িত। তারই ধারাবাহিকতায় মৌচাক ইউনিয়ন সিনিয়র সহকারী সাধারণ সম্পাদক বিএনপি যুবদল মোঃ মোশারফ হোসেন এসে বলে পারভিন কোন সাংবাদিক পাঠাইছে লাঠি নিয়ে আসো, একে সাইজ করব, সাংবাদিকতা ছুটাই দেবো, সাংবাদিকতা শিখাবো এই বলে মারমুখী আচরণ করে, এমন তো অবস্থায় আমার এক সহকর্মী সেখান থেকে আমাকে ধাক্কায় সরিয়ে দেন, এই অবস্থা দেখে আমার আর এক সহকর্মী ট্রিপল নাইনে ফোন করে প্রশাসনকে অবগত করেন এবং তৎক্ষণাত ঘটনাস্থলে প্রশাসন আসে কিন্তু সেই বিএনপির নেতা তখনো ক্ষান্ত হননি, প্রশাসনের সামনেও হুমকি প্রদান করে, এসআই আলমগীর হোসেন তার কাজের দক্ষতা ও যোগ্যতা নিরপেক্ষ ভূমিকায়, জিজ্ঞেস করেন আপনি কে? আপনার পরিচয়, আপনি কেন ওনার সাথে এরকম আচরণ করছেন। প্রশাসনকে মানেন না, আপনি আইনের লোকের সামনে মারমুখী আচরণ করেন, ওনাকে মারবেন, মারেন। সাংবাদিকদের সঙ্গে অসংগতিপূর্ণ আচরণ করেন। এ সময় সংবাদ সংগ্রহে বাধা দেওয়া হয় এবং সাংবাদিকের গায়ে হাত তোলার চেষ্টা করা হয় বলেও দাবি করা হয়। এ ধরনের আচরণ শুধু ব্যক্তি সাংবাদিকের প্রতি অবমাননা নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতা ও বাকস্বাধীনতার জন্যও হুমকি। ও ঘটনাটিকে সাংবাদিক সমাজের কণ্ঠরোধের অপচেষ্টা হিসেবে উল্লেখ যোগ্য তিনি গণমাধ্যম কর্মীর সাথে এই আচরণ, সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর হামলা, লাঞ্ছনা বা শারীরিক আঘাত অত্যন্ত উদ্বেগজনক, যা পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করে এবং গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপের শামিল। একজন রাজনৈতিক নেতা কি এরকম আচরণ হওয়া উচিত। রাজনৈতিক নেতার প্রধান কাজ হলো জনসেবা, জননীতি প্রণয়ন, দেশের সাধারণ মানুষের জীবনকে নিরাপদ ও উন্নত করা এবং জনগণের চাহিদা অনুযায়ী আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়া আদর্শিকভাবে, তারা জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করেন, নীতি নির্ধারণ করেন এবং সমাজের সার্বিক কল্যাণে নিয়োজিত থাকেন। কিন্তু দুঃখের বিষয় দলের প্রভাব খাটিয়ে জনসাধারণকে মানুষ মনে করেন না এটা দলের ভাবমূর্তি ক্ষুন্ন করা হয়। অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পাশাপাশি ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপদ ও নির্বিঘ্নে কাজের পরিবেশ নিশ্চিত করতে হবে।


