চোরে না শোনে ধর্মের কাহিনী, সাতক্ষীরার তালায় মসজিদের মাইক চুরি

শেখ আবু মুছা, তালা, সাতক্ষীরাঃ অবশেষে  গ্রাম বাংলার প্রবাদ বাক্যটি সত্য হলো, চোরে না শোনে ধর্মের কাহিনী তালার  খেশরায় পাঞ্জেগানা মসজিদের দরজার তালা ভেঙে মাইক  চুরির ঘটনা ঘটেছে।
গত বৃহস্পতিবার রাতে সাতক্ষীরার তালা  উপজেলার খেশরা ইউনিয়নের শাহাজাতপুর এলাকার একটি  পাঞ্জেগানা মসজিদে চুরির  ঘটনা ঘটে বলে এলাকাবাসী ও সরেজমিন সূত্রে জানা গেছে।

পাঞ্জেগানা মসজিদের  দায়িত্বে থাকা ঈমাম ব আজিজুর মালী বলেন, গত বৃহস্পতিবার রাতে তিনি মসজিদের ফটকে তালা দিয়ে বাড়ি চলে যান। পরদিন ভোরে ফজরের নামাজের সময় মুসল্লীরা  মসজিদে এসে তালা ভাঙা দেখতে পান। এ সময়ে ভিতরে ঢুকে পাঞ্জেগানায়  মাইক সেটটি না পেয়ে নিশ্চিত হন যে,সংঘবদ্ধ চোরেরা মাইক সেটটি চুরি করে নিয়ে গেছে।

মসজিদ কমিটির সাধারন সম্পাদক রেজাউল ইসলাম জানান,গ্রামের মালী,গাজী ও সরদার  পাড়া মিলে এ পাঞ্জেগানা মসজিদটি পরিচালনা করে থাকি।কিছুদিন আগে ঝড়ে মসজিদের চাল উড়ে যায়, সেটাও মসজিদের নিজস্ব অর্থায়নে সংস্কার করা হয়েছিল। ইউনিয়ন পরিষদ থেকে কোন প্রকার সহযোগিতা করা হয় নি।

এবার বড় ধরনের একটা ক্ষতি হয়ে গেল, আমি খেশরা ইউ পি চেয়ারম্যান এবং উপজেলা প্রশাসনের নিকট কমিটির পক্ষ থেকে মসজিদের  উন্নয়ন মুলক কাজের জন্য আর্থিক সহাযতার জোর দাবী জানাচ্ছি। এ বিষয়ে খেশরা ইউ,পি চেযারম্যান রাজীব হোসেন রাজুর কাছে জানতে চাইলে তিনি বলেন বিষয়টি শুনছি।

পাশ্ববর্তী  বালিয়া ক্যাম্প ইনচার্জ  জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। এ ব্যাপারে আমাকে অবহিত করা হয়েছে। আমি তদন্ত ও শুরু করেছি।চেষ্টা চালাচ্ছি চোর সনাক্ত পূর্বক মাইক সেট উদ্ধারের জন্য।

Attachments area