চৌগাছায় নৌকার পক্ষে আহসানুল হক ও হাতপাখার পক্ষে মাওলানা আনিচুর রহমানের গণসংযোগ

চৌগাছা (যশোর) প্রতিনিধিঃযশোরের চৌগাছায় বরাবরই আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিনকে জয়যুক্ত করে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করে নতুন আঙ্গিকে সরকার গঠন করতে আওয়ামীলীগের সকল  এক হয়ে মরিয়া হয়ে উঠেছে । 
একই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৫ ডিসেম্বর) ঢাকায় অবস্থানরত সুপ্রীমকোর্টের এ্যাডঃ এবিএম আহসানুল হক আহসান বিকালে চৌগাছা বাজারে নেতাকর্মীদের নিয়ে নৌকার প্রচারণা করে সকলের কাছে ভোট প্রার্থনা করেন । তার বাড়ি নারায়নপুর ইউনিয়নে । তিনি এই একাদশ জাতীয় নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী হিসেবে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন । কিন্তু জননেত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে যশোর-২ আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থীকে মেনে নিয়ে নিজেকে দলের নৌকার পক্ষে কাজ করতে মনোনয়ন প্রত্যাহার করেন । ঢাকা থেকে ছুটে এসেছেন নৌকার প্রচারণার জন্য । আজ বিকালে তিনি নেতা কর্মীদের নিয়ে চৌগাছায় হ্যান্ডবিল বিলি করে ব্যাপক ভাবে প্রচারণার মাধ্যমে নৌকার ভোট প্রার্থনা করেন । তিনি বলেন আওয়ামীলীগ করলে বিভেদ ভুলে সকলকে নৌকার পক্ষে কাজ করতেই হবে । সুতরাং দলের বাইরে কাজ করার কোনো সুযোগ নেই ।
অপর দিকে আজকের দিনে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে হাত পাখার নেতাকমীরা চৌগাছায় ব্যাপক ভাবে প্রচারণা চালান । হাতপাখার প্রার্থী মাওলানা আসাদুজ্জামানের পক্ষে মাওলানা আনিচুর রহমানের নেতৃত্বে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের চৌগাছা উপজেলার নেতাকমীদের নিয়ে লস্কর পুর, কয়ারপাড়া, ফতেপুর, ধূলিয়ানী বাজার,ছোটকাবিলপুর, বড়কাবিলপুর বাজারে এই প্রচারণার কাজ চলে । প্রচারণায় আরও উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ধূলিয়ানী ইউনিয়নের সভাপতি ডাঃ কওছার আলী, সিরাজুল ইসলাম, মোনায়েম হোসেন, সোলায়মান হোসেন, শরিফুল ইসলাম, কাবিলপুরের সামাউল, হজরত আলী, আদম আলী, বোরহান উদ্দীন, উপজেলা ইসলামী যুব আন্দোলনের মুফতি শিহাব উদ্দীন, শ্রমিক আন্দোলনের শিহাব উদ্দীন শিহাব, যুব আন্দোলনের সদস্য উজ্জ্বল, উপজেলা ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান প্রমুখ ।