চৌগাছায় নৌকা পোড়ানোর দায়ে ছয় বিএনপি-জামায়াত আটক

চৌগাছা (যশোর) প্রতিনিধিঃযশোরের চৌগাছায় নির্বাচনকে কেন্দ্র করে নৌকা পুড়ানো মামলায় আট ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাতে অজ্ঞাত কারা হাজরাখানা পীর বলুহ দেওয়ান দরগার পাশে টাঙানো নৌকা পুড়িয়ে দেয় । এই বিষয়কে কেন্দ্র করে হাজরাখানার সাবেক মেম্বর সোলাইমান থানায় মামলা করে । ২৪ ডিসেম্বর (সোমবার) চৌগাছার বিভিন্ন স্থান থেকে পুলিশি অভিযানে যাদেরকে আটক করা হয় তারা হলেন উপজেলার স্বর্পরাজপুর দাখিল মাদরাসার সুপার মাওলানা আম্মাদুল ইসলাম, জগদিশপুর ইউনিয়নের স্বর্পরাজপুর গ্রামের জামায়াত কর্মী আবু বকর সিদ্দিক, মাঠচাকলা গ্রামের সার ব্যবসায়ী বিএনপি কর্মী জাহিদুল ইসলাম, স্বরূপপুর গ্রামের বিএনপি কর্মী ইসমাঈল হোসেন, মির্জাপুর গ্রামের জামায়াত কর্মী আবু সাঈদ এবং চৌগাছা বাজারের কনফেকশনারী ব্যবসায়ী হাজরাখানা গ্রামের ইকবাল হোসেন ।চৌগাছা থানার এসআই আকিকুল ইসলাম আটকের সত্যতা নিশ্চিত করে বলেন আটককৃতদেরকে  আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।