চৌগাছার উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবের মা ইন্তেকাল করেছেন

আব্দুল আলীম, চৌগাছা (যশোর)ঃযশোরের চৌগাছা উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক, বারবার নির্বাচিত সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বারবার নির্বাচিত উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান, বর্তমান উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন মুক্তিযোদ্ধা এসএম হাবিবুর রহমানের গর্ভধারিণী মা শরীফাতুন্নেছা (৯০) আজকে দুনিয়ার মায়া ছেড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন পরোপরে পাড়ির উদ্দেশ্যে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ) ।মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সন্ধায় চাঁদপুর নিজ বাড়ীতে বার্ধক্যজনিত কারনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ। মরহুমার পরিবার সূত্র জানিয়েছে, মোছাঃ শরিফাতুন্নেছা (৯০) মঙ্গলবার সন্ধা ৬টায় ইন্তেকাল করেন।এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম, সংসদ সদস্য এ্যাড. মনিরুল ইসলাম মনির, আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডাঃ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেহেদি মাসুদ চৌধুরী, সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা শাহাজান কবির, এ্যাড. আহসানুল হক, পৌর মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল প্রমূখ।  এস এম পরিবারের সদস্য উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক এস এম সাইফুর রহমান বাবুল জানিয়েছেন, দাদিমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বুধবার জোহরবাদ। নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে।