চৌগাছার গরীব মেধাবী ছাত্র সোহাগের কৃতিত্ব ও জীবনের লক্ষ্য

আব্দুল আলীম, চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছা উপজেলার সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের গরীব মেধাবী ছাত্র সোহাগ হোসেন (১৫) জেএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে । সে উপজেলার ধূলিয়ানী ইউনিয়নের ধূলিয়ানী গ্রামের কাঁচা মাল ব্যবসায়ী মো. মগরেব আলীর ছেলে । সোহাগের পিতা মগরেব আলী বলেন আমি খুবই গরীব মানুষ । আমার পিতা আমার জন্য ভিটে বাড়ি ছাড়া কিছুই রেখে যায়নি ।

তবুও আমি আমার পিতার জন্য অভিশাপ না দিয়ে দোয়াই করি সে যেনো জান্নাতবাসী হয় । খুব অভাবের সংসারে নিজে বিভিন্ন বাজারে কাঁচা মালের চট দিয়ে কাঁচা মাল বিক্রয় করে যে রোজগার হয় তাই দিয়ে আমার সংসার চালাই। নিজের কাজে ছেলে কোন সহযোগিতা করে কিনা জিজ্ঞাসা করলে সোহাগের বাবা বলেন সপ্তাহে দুই দিন ধূলিয়ানী বাজারে আমাকে বিক্রয়ের কাজে সাহায্য করে ।এর বেশি আমি ছেলেকে দিয়ে খাটায় না । সংসারের সকল অভাবের কষ্টটা ছেলেকে বুঝতে দিইনা । ছেলাটার মেধা ভালো বলে অতি কষ্ট হলেও লেখাপড়া করাতে চাই । ছেলেকে লেখাপড়া করিয়ে কি বানানোর ইচ্ছা জিজ্ঞাসা করলে মগরেব আলী বলেন অমি তো লেখাপড়া জানি না, কিছুই বুঝি না তবে আল্লাহ যেটা ভালো মনে করেন সেটাই বানিয়ে দিবেন এবং আমি তাতেই খুশি । জিপিএ ৫ পাওয়া সোহাগকে জীবনের লক্ষ্য সম্পর্কে জিজ্ঞাসা করলে সোহাগ বলে সে আবারও এসএসসি এবং এইচএসসি তে গোল্ডেন A+ পেতে চায় । সাথে সাথে ডাক্তার হতে চায় । ডাক্তার হয়ে বাবার জীবনের কষ্টের ভাগিদ্বার হতে চায় । বাবার এতো কষ্টের জীবন ।

এই জন্য মনোযোগ দিয়ে লেখাপড়া করে জীবনের লক্ষ্যে পৌছাতে চায় । সোহাগ আরও বলে যেহেতু আমার জন্ম গরীব পরিবারে সেহেতু ডাক্তার হলে জীবনে গরীবের মর্যাদা রাখার চেষ্টা করবো । বিনামূল্যে গরীবের জন্য চিকিৎসা সেবা দেওয়ার খুবই ইচ্ছা । আর এর জন্য সোহাগ সবার কাছে দোয়াপ্রার্থী । অপর দিকে সোহাগের কৃতিত্বের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এম মহব্বত আলী সহ সকল শিক্ষকবৃন্দ খুবই খুশি এবং সে যেনো তার জীবনের সঠিক লক্ষ্যে পৌছাতে পারে সেই দোয়াই শিক্ষকদের । সোহাগের শ্রেণি শিক্ষক নিপুন কুমার বাপ্পী বলেন সোহাগ ভালো, নম্র, ভদ্র ও মেধাবী ছাত্র । সোহাগের বাবা যদি কষ্ট করে লেখাপড়া করাতে পারে তবে সোহাগ জীবনে আশা খুঁজে পাবে বলে আমার মনে হয়