আব্দুল আলীম, চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা-২০১৯ সমাপ্ত হয়েছে। এই প্রতিযোগিতায় বর্তমান বছরে উপজেলার ১৩৯ টি বিদ্যালয় অংশগ্রহণ করেছিলো । প্রতিযোগী হিসেবে বিদ্যালয় গুলোর দ্বিতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছিলো ।
সোমবার (২১ জানুয়ারী) শহরের চৌগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রতিযোগীতার সমাপনী ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজক হিসেবে বলিষ্ঠ ভূমিকা ছিলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের । অনুষ্ঠানে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক পৌর কাউন্সিলর রশিদুল ইসলামের সভাপতিত্বে এবং ছোট নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিন মাহবুবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বেলায়েত হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার যথাক্রমে কামরুল বাশার ওমর ফারুক, গোলাম কিবরিয়া, অরুপ লস্কার, সঞ্জয় ঘোষাল, বিএম রফিকুল ইসলাম।
ক্রিড়া সমাপনী অনুষ্ঠানে বক্তৃতা রাখেন চৌগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন, পুড়াহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেয়ামত আলী, খড়িঞ্চা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদিন, ধুলিয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুজিদ, গরীবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ হোসেন, মাশিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহাজ্জত হোসেন, দেবালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিয়ার রহমান, চৌগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহিদুল ইসলাম, আক্তারুজ্জামান, মুজিবুল ইসলাম প্রমুখ।


