আব্দুল আলীম, চৌগাছা-যশোরঃ যশোরের চৌগাছায় সকল ইউনিয়নসহ উপজেলা ছাত্রলীগের উদ্দোগে বিশাল এক বিক্ষোভ মিছিল হয় ।
বৃহস্পতিবার (১৫ নভেম্বর ) বিকেলে মূলত দেশকে অস্থিতিশীল করতে বিএনপির আগুন সন্ত্রাসীদের জ্বালাও পোড়াও অপতৎপরতা ও নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে চৌগাছা উপজেলা শাখার ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত আলোচনা করেছে । বিক্ষোভ মিছিলটি চৌগাছা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় ।
মিছিলে নেতৃত্ব দেন ছাত্রলীগ নেতা শামীম রেজা, পারভেজ হোসেন বিদ্যুৎ, রবিউল ইসলাম রুবেল, পারভেজ সানি, এইচএম ফিরোজ, রুবেল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ ।


