চৌগাছায় জাতীয় পর্যায়ের কুইজ প্রতিযোগিতা সম্পন্ন

আব্দুল আলীম, চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় জাতীয় পর্যায়ের বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে । রবিবার (২৭ জানুয়ারী) উপজেলা প্রশাসনের উদ্যোগে শাহাদৎ পাইলট মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতে এই প্রতিযোগিতা সম্পন্ন হয় । এই প্রতিযোগিতামূলক কুইজে বেলা দশ টা ত্রিশ মিনিটে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম রফিকুজ্জামান এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার নাসরিন সুলতানার উপস্থিতে চৌদ্দটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে । প্রত্যেকটি মাধ্যমিক বিদ্যালয়ের তিনজন শিক্ষার্থীর একটি দল তৈরি করে চৌদ্দটি মাধ্যমিক বিদ্যালয়ের চৌদ্দটি দল এই প্রতিযোগিতায় অংশ নেয় ।
প্রত্যেকটি দলের সকল সদস্য একত্রে সিদ্ধান্তে উপনীত হয়ে কুইজ ফরমে উত্তর লিখবে বলে নির্দেশ ছিলো । সঠিকভাবে পালন করে পরীক্ষা সম্পন্ন হলে সাথে সাথে উপস্থিত মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম রফিকুজ্জামান ও একাডেমিক সুপারভাইজার নাসরিন সুলতানা উত্তরপত্র দেখার কাজ শেষ করে ফলাফল ঘোষণা করেন । চৌদ্দটি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে চৌগাছা শাহাদৎ পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রথম স্থান অধিকার করে, দ্বিতীয় স্থান অধিকার করে হাকিমপুর মাধ্যমিক বিদ্যালয় এবং তৃতীয় স্থান অধিকার করে সলুয়া বহুমুখী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় । ফলাফল ঘোষণা শেষে মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম রফিকুজ্জামান বিজয়ীদের উদ্দেশ্যে বলেন আজকে বিজয়ীদের পুরস্কার দেওয়া হচ্ছে না । যদি পুরস্কারের ব্যবস্থা থাকে তবে বিজয়ীদেরকে পরবর্তীতে ডাকা হবে । তিনি বলেন বিজয়ী দল জেলা পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নিবে । তবে বিজয়ী দলে এইখানে যে সকল শিক্ষার্থী দলে অংশগ্রহণ করেছে আমরা তাদের নাম পাঠাবো । সুতরাং জেলা পর্যায়ে তাদেরকেই উপস্থিত হতে হবে । উপস্থিত একাডেমিক সুপারভাইজার নাসরিন সুলতানা বলেন বিজয়ী তিনটি দলই অংশগ্রহণ করবে । এই জন্য তিনটি বিদ্যালয়ের তিনটি দলই প্রস্তুতি নিবে এবং যথাসময়ে যশোরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে । আশা করি সেখানে চৌগাছা উপজেলা ভালো ফলাফল অর্জন করবে । এই সময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন ।