চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছার ফুলসারা ইউনিয়িনের কুটালিপুর গ্রামের মোশাররফ হোসেনের ১৪ বছর বয়সের ছেলে মেহেদী হাসান আত্মহত্যা করেছে ।
মঙ্গলবার (২৭ নভেম্বর) নিহতের এলাকার প্রতিবেশি সুত্রে জানা যায় নিহত মেহেদী চৌগাছা শাহাদৎ পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিলো এবং সোমবার ২৬ নভেম্বর রাত্রে বাড়িতে নিজের পড়ার ঘরে গলায় গামছা বেঁধে ঝুলে আত্মহত্যা করেছে । মেহেদীর পিতা বলেছেন তার পূত্রের মঙ্গলবার থেকে বার্ষিক পরীক্ষা শুরু এবং অন্য দিনকার মত রাত্রে ঘুমিয়ে পড়েছে বলে আমরা জানি । কিন্তু সকালে পরীক্ষা থাকা সত্ত্বেও ঘুম থেকে না উঠায় আমরা দরজা ভেঙে ঘরে ঢুকে দেখি আমার ছেলে আর নেই । তিনি কাঁদতে কাঁদতে বলেন আমার ছেলে ঘরের আড়ায় গামছা বাঁধা ঝুলে আছে ।
মেহেদীর বন্ধু সুত্রে জানা যায় তার পিতা সাম্প্রতিক তাদের ব্যবহৃত পালসার মোটরসাইকেল বিক্রি করে দেয় এবং ছেলে মেহেদীর অনুরোধ থাকা সত্ত্বেও আর গাড়ি কিনতে রাজি না হওয়ায় তার আত্মহত্যার কারণ হতে পারে । এক্ষেত্রে তদন্ত ব্যতীত কোন পুলিশি বক্তব্য পাওয়া যায়নি ।


