চৌগাছায় শিক্ষার মান-উন্নয়ন শীর্ষক আলোচনা ও পুরস্কার বিতরণ

আব্দুল আলীম, চৌগাছা (যশোর)ঃ যশোরের চৌগাছার সলুয়া বহুমুখী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার মান-উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
বৃহস্পতিবার (১৫ নভেম্বর) বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরীর সভাপতিত্বে এই মান-উন্নয়ন শির্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভিসি প্রফেসর ডঃ মোঃ আনোয়ার হোসেন । আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে ডঃ মোঃ আনোয়ার হোসেন বলেন আমাদের সেরা সন্তান দরকার সেরা শিক্ষার্থী দরকার । কিন্তু এই সেরা শিক্ষার্থী বা সেরা সন্তান তো তৈরি করতে হবে । ঢাকা বিশ্ববিদ্যালয় সহ মাডিকেল, ইঞ্জিনিয়ারিং  চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের আমরা নিশ্চিত সেরা শিক্ষার্থী বলে থাকি ।  মা বোনদের উদ্দেশ্যে তিনি বলেন এই সেরা শিক্ষার্থী তৈরির দ্বায়িত্ব আমাদেরই । সুতরাং আমাদের সচেতন হতে হবে । এই সময় সলুয়া বহুমুখী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মেহেদী মাসুদ চৌধুরী তার বক্তব্যে তুলে ধরেন অভিভাবক দের অবহেলার কথা । তিনি বলেন শুধু শিক্ষকগণ এবং ম্যানিজিং কমিটি সচেতন হলেই হবে না । বরং সকলের সচেতনতায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষার মান উন্নয়ন সম্ভব । এই জন্য তিনি শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে অনেক উপদেশ মূলক কথা বলেন । সকলের বক্তব্য শেষে গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী হিসেবে ১০ খানা বাইসাইকেল বিতরণ করে । এই সময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্য এবং বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দ