চৌগাছ-যশোরঃ যশোরের চৌগাছা উপজেলার বার বার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান শেখ হাসিনার মনোনীত উপজেলা আওয়ামীলীগের সভাপতি জননেতা বীরমুক্তিযোদ্ধা এসএম হাবিবুর রহমানের নেতৃত্বে নৌকা প্রতীক প্রাপ্ত অবসর প্রাপ্ত মেজর জেনারেল বীরমুক্তিযোদ্ধা ডাঃ নাসিরের জনসভা সম্পন্ন হয়েছে ।
শনিবার ( ১ লা ডিসেম্বর ) বিকাল তিনটায় চৌগাছা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এসএম হাবিবুর রহমানের সভাপতিত্বে ও তার ভাইপো সাবেক উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম সাইফুর রহমান বাবুলের সঞ্চালনায় চৌগাছা হাজী মর্ত্তেজ আলী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই সভা সম্পন্ন হয় । সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তৃতা করেন যশোর-২ আসনের মনোনীত আওয়ামীলীগের প্রার্থী অবঃ ডাক্তার নাসির উদ্দীন । এছাড়া অন্যান্যদের মধ্যে যারা উপস্থিত ছিলেন ঝিকরগাছার পানিসারা ইউপি চেয়ারম্যান নওশের আলী, বাকড়া ইউপি চেয়ারম্যান নিছার উদ্দিন, মাগুরা ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, গঙ্গানন্দপুর ইউপির সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান, মাগুরা ইউপির সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন, চৌগাছার জগদীশপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তবিবর রহমান খান, সুখপুকুরিয়া ইউপি চেয়ারম্যান তোতা মিয়া, নারায়ণপুর ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন মুকুল, স্বরূপদাহ ইউপি চেয়ারম্যান শেখ আনোয়ার হোসেন, সিংহঝুলি ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল বাদল, ফুলসারা ইউপির সাবেক চেয়ারম্যান ও চৌগাছা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক আব্দুল মান্নান, চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তাার , সাবেক সাধারণ সম্পাদক ও সিংহঝুলি ইউপির সাবে চেয়ারম্যান আলী কদর মোঃ শামছুজ্জামান, মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদের সভাপতি এমএ সালাম, জেলা পরিষদের সদস্য ও সুখপুকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক হবিবর রহমান হবি, জেলা পরিষদ সদস্য ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সম্পাদক শ্যায়লা জেসমিন, উপজেলা যুবলীগের যুগ্ম আহব্বায়ক শরিফুল ইসলাম ও পৌর কাউন্সিলর আনিচুর রহমান, যুবলীগ নেতা পৌর কাউন্সিলর জিএম মোস্তফা ও সিদ্দিকুর রহমান, পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি আতিয়ার রহমান, চৌগাছা উপজেলা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেন খান, সাধারণ সম্পাদক বিএম শফিকুজ্জামান রাজু, ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব শিপলু, আসাদুল হাবিব জগলুু, লাভলু, গঙ্গানন্দপুুুুরের শাহেদ জলিল শিপলু, মালেশিয়া আওয়ামী লীগের সম্পাদক শাহিন সরদার, যশোর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল, চৌগাছা উপজেলা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেন, সাধারণ সম্পাদক বিএম শফিকুজ্জামান রাজু, উপজেলা যুবমহিলালীগের সহ-সভাপতি ও পৌর কাউন্সিলর জোসনা খাতুন, সম্পাদক নাছিমা খানম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক অধ্যক্ষ বলাই চন্দ্র পালসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।


