আব্দুল আলীম, চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ চারচার বার নির্বাচিত চৌগাছা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, পরপর দুই বার নির্বাচিত চৌগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম হাবিবের মায়ের কুলখানিতে ছিলো ব্যাপক আয়োজন । সারাদিনই ছিলো জনতার ঢল ।
শনিবার (১২ জানুয়ারী ) উপজেলা চেয়ারম্যান এস এম হাবিবের মা মরহুম শরিফুন্নেছার কুলখানি উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে পৌরসভার এস এম হাবিবুর রহমান পৌর কলেজ ও হাজী মর্ত্তেজ আলী মাধ্যবিদ্যালয়ের মাঠে বিশাল প্যান্ডেল করা হয়। এছাড়া আমন্ত্রিত ভিআইপি অতিথিদের জন্য এস এম হাবিবুর রহমান পৌর কলেজের শিক্ষক লাউজ্ঞে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। এদিন ভোর থেকেই শত শত খাসি ও গরু জবাই করা হয়। আর রাধুনীরা এসব মাংশ ও ভাত, ডাল ইত্যাদি রান্না করে প্রস্তুত করে । বেলা ১১টা বাজার পর পরই মরহুমের পরিবারের নির্দেশে খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়। বিকাল পর্যন্ত কুলখানিতে আসা অতিথিরা খাওয়া-দাওয়া করে।
এ অনুষ্ঠানে অংশ নেয় যশোর-২ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা সাবেক মেজর জেনারেল ডা: মো: নাসির উদ্দিন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন,যশোর সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহিন চাকলাদারসহ জেলা আওয়ামীলীগ, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অংঙ্গ সংগঠনের নেতা-কর্মী সমর্থক, এ অঞ্চলের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতা-কর্মীছাড়াও এ অঞ্চলের সর্বস্তরের হাজার হাজার মানুষ। এ আগে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে চাঁদপুরসহ পৌরসভার বিভিন্ন মসজিদে মসজিদে দোয়া করা হয়।


