ইজিবাইক ছিনতাই চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে সাতক্ষীরা সদর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া দুটি ইজিবাইক উদ্ধার করা হয়েছে।
রোববার (৫ ফেব্রুয়ারি) দিনগত রাত ১০টার দিকে খুলনা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- খুলনা ছোটবহেরা এলাকার মো. আশরাফ মোল্লার ছেলে মো. মাসুদুর রহমান পিকুল, খুলনা পশ্চিম বানিয়া খামার এলাকার মৃত আব্দল লতিফ এর ছেলে শফিকুল ইসলাম কামরুল, খুলনা লবনচোরা এলাকার হাবিবুর রহমানের ছেলে রাজু আহমেদ, বটিয়াঘাটা এলাকার আলাউদ্দিন গাজীর ছেলে শুকুর আলী।
সোমবার (৬ ফেব্রুয়ারি) রাতে সাতক্ষীরা সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ মো. ফখরুল আলম খান এ সব তথ্য জানান।
ওসি জানান, ১৭ জানুয়ারি সাতক্ষীরা থেকে অরবিন্দ দাস নামের এক ব্যক্তির ইজিবাইক চুরি হবার পর তার অভিযোগের প্রেক্ষিতে চোর চক্রের ওই তিন সদস্যকে গ্রেফতার করা হয়।
সাতক্ষীরা পুলিশ ফাড়ির এসআই মো. মুস্তাফিজুর রহমান তথ্যপ্রযুক্তির সহায়তায় ইজিবাইক ছিনতাই চক্রের তিন সদস্যকে খুলনা থেকে তাদের গ্রেফতার করেন। এ সময় তাদের কাছ থেকে দুটি ইজিবাইক উদ্ধার করা হয়। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।


