কুড়িগ্রাম প্রতিনিধিঃ মেয়েকে বিয়ে দেওয়ার আগে ছেলে মাদকাসক্ত কিনা তা যাচাই-বাছাই করার জন্য অভিভাবকদের প্রতি অনুরোধ জানিয়েছেন রৌমারী থানার ওসি হাসান ইনাম। তিনি বলেন, ‘ছেলে যদি মাদকাসক্ত হয় তাহলে কোটিপতি হলেও কোনো লাভ নাই। সংসারে সব সময় অশান্তি লেগেই থাকবে। এতে মেয়েও কোনো দিন শান্তি পাবে না,বাবা মাও শান্তি পাবে না। সম্প্রতি উপজেলার কর্তিমারী বাজারে রৌমারী থানা পুলিশ আয়োজিত এক আলোচনা সভায় ওসি এ মন্তব্য করেন।
উপজেলার কর্তিমারী বাজার বণিক সমিতির সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে ওই আলোচনা সভায় রৌমারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান বঙ্গবাসী, উপজেলা আওয়ামী লীগের ধর্মীয় বিষয়ক সম্পাদক সুরুজ্জামাল মিয়া, কর্তিমারী বাজারের ওষুধ ব্যবসায়ী ও শিক্ষক ময়নুল হক বক্তব্য রাখেন।


