জনগনকে অন্যায়-হয়বানি করলে পুলিশকেও ছাড় দেওয়া হবে নাঃ এসপি শামসুন্নাহার

নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুরের নবনিযুক্ত পুলিশ সুপার (এসপি) শামসুন্নাহার বলেছেন; পুলিশের কোনো সদস্য যদি সাধারণ মানুষকে অন্যায়ভাবে হয়রানি করে তাহলে তাদের ছাড় দেওয়া হবে না। যদি এই ধরণের কোনো প্রমাণ পাওয়া যায় তাহলে তাঁর পোশাক খুলে নেওয়া হবে। অন্যায়ভাবে কাউকে হয়রানি করলে পুলিশ সদস্যদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। সত্যিকারের জনবান্ধব পুলিশিং বলতেযা বোঝায়; আমরা গাজীপুরে তা বাস্তবায়ন করতে চাই।’

গতকাল পুলিশ সুপার কার্যালয়ে সভাকক্ষে গাজীপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। পুলিশ সুপার শামসুন্নাহার বলেন;তিনটি বিষয়ে তিনি জিরো টলারেন্সের ভিত্তিতে কাজ করবেন বলে জানান। তিনি আন্তরিকতার সাথে জেলা পর্যায়েক্রমে মাদকমুক্ত, নারী ও শিশু নির্যাতন বন্ধসহ সন্ত্রাস দমনে নিরলসভাবে কাজ করে যাবেন বলে জানান।

মতবিনিময় সভায় সাংবাদকরা জেলার নানা সমস্যা তুলে ধরে তা সমাধানের কথা বলেন। পুলিশ সুপার সাংবাদিকদের আশ্বাসদেন  যে অচিরেই এই সব সমস্যার সমাধান করা হবে। তিনি বলেন; গাজীপুরে পুলিশকে জনবান্ধব করা তোলা হবে। সকল প্রকাশ চাঁদাবাজি, ফিটনেস বিহীন গাড়ী, যানজট নিরসনে কাজ করা হবে। এজন্য পুলিশ সুপার শামসুন্নাহার গাজীপুরের সাংবাদিকস সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতার কামনা করেন।