জমি সংক্রান্ত বিরোধের জের অন্ত:সত্বা দুই নারীসহ ৬ জনকে পিটিয়ে আহত

অমল ঘোষ,টঙ্গী ঃ গাজীপুর সিটি কর্পোরেশনের হায়দ্রাবাদস্থ সুকুন্দিরবাগ এলাকায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে গত শুক্রবার সন্ধ্যায় দু’অন্ত:সত্বা নারীসহ পাঁচ জনকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। আহতদের উদ্ধার করে টঙ্গী শহিদ আহসান উল্লাহ মাষ্টার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

আহতরা ব্যাক্তিরা হলেন, হালিম চৌধুরি (৩২), তার স্ত্রী ৯ মাসের অন্ত:সত্বা সীমু চৌধুরী (২৫), হালিম চৌধুরীর বোন ৭ মাসের অন্ত:সত্বা জড়িনা আক্তার (২৩)সহ নাদিম, আজিম ও দুলাল।

আহত হালিম চৌধুরী জানান, গতকাল তার পৈত্রিক জমিতে প্রতিপক্ষ কাশেম সরকার তার লোকজন নিয়ে কাজ করার সময় বাধা দিলে কাশেম সরকারের নেতৃত্বে সুমন সরকার, শেখ বারেক, হোসেন আলী, শহিদুল্লা, মামুন, পাপ্পু, জাহাঙ্গীর, শাফেন, কাউয়ুম, ছলু, মর্জিনাসহ ১৫-১৬ জন মিলে লাঠি ও লোহার রড নিয়ে হালিম চৌধুরীকে আক্রমন করে। এসময় হালিম চৌধুরীর চিৎকারে তার স্ত্রী শিমু. বোন জড়িনা বাড়ি থেকে বেরিয়ে এলে হামলাকারীরা তাদের ওপর ঝাপিয়ে পড়ে বেধরক মারধর করে গুরুতর আহত করে। এ সময় তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে সকলকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাষ্টার সরকারী হাসপাতালে নিয়ে যায়। পরে জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তার গুরুতর আহত হালিম চৌধুরীর স্ত্রী ৯ মাসের অন্ত:সত্বা সীমু চৌধুরী, বোন ৭ মাসের অন্ত:সত্বা জড়িনা আক্তারকে হাসপাতালে ভর্তি ও বাকিদের চিকিৎসা দিয়ে ছেড়ে দেন। এ ঘটনায় পূবাইল থানায় একটি অভিযোগ হয়েছে।

এব্যাপারে পুবাইল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. নাজমুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হালিম চৌধুরীর অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে বিবাদীদের পাই নাই। তারা পলাতক রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।