জলঢাকায় আনসার ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আল-আমিন, নীলফামারীঃ নীলফামারীর জলঢাকা উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান-২০২২ কর্মসূচির উদ্বোধন হয়েছে। রোববার (৩০ অক্টোবর) জলঢাকা উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ে, উত্তর দেশীবাই আনসার ভিডিপি উন্নয়ন সমিতি সহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মৌসুমী আক্তার।

এসময় উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক ছত্র কুমার বিশ্বাস, উপজেলা আনসার সহকারী কো-কমান্ডার আতিকুল ইসলাম, ওয়ার্ড দলনেতা ফিরোজুল ইসলাম, সাজাদুর রহমান, ইউনিয়ন দলনেতা রবিউল ইসলাম ও এপিসি সুবল চন্দ্র রায় সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মৌসুমী আক্তার। জলঢাকা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মৌসুমী আক্তার জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে ও মহাপরিচালক স্যারের দিক নির্দেশনা মোতাবেক জলঢাকা উপজেলা আনসার ভিডিপি কার্যালয় ও তিনটি আনসার ভিডিপি ক্লাব সমিতিতে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। রোপণকৃত গাছের মধ্যে বিভিন্ন জাতের ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপন করা হয়েছে। আর আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।