জাগ্রত নারী উন্নয়ন পরিষদ সিলেট জেলার কমিটি অনুমোদন লাভ

সিলেট ব্যুরোচিফ মোঃ ফখরুল ইসলাম শান্ত: জাগ্রত নারী উন্নয়ন পরিষদ সিলেট জেলার আলোচনা সভা গত ১২ ফেব্রুয়ারি রবিবার নগরীর দক্ষিণ সুরমার গোটাটিকরস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত।
জাগ্রত নারী উন্নয়ন পরিষদ সিলেট বিভাগীয় সহ-সভাপতি এইচ এম মাসুক মিয়া’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটি ধর্ম বিষয়ক সদস্য, জাগ্রত নারী উন্নয়ন পরিষদ বাংলাদেশের প্রধান উপদেষ্টা, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনে প্রধান উপদেষ্টা ও ক্রাইম পেট্রোল বিডি’র নির্বাহী সম্পাদক আলহাজ্ব এম. এ. রাজ্জাক খান রেজা।

জাগ্রত নারী উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠিতা ও ক্রাইম পেট্রোল বিডি সিলেট বিভাগীয় ব্যুরো চিফ রোটারিয়ান মোঃ ফখরুল ইসলাম শান্ত’র পরিচালনায় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন পোষ্ট মাউন্ট আওয়ামীলীগের সহ-সভাপতি ও জাগ্রত নারী উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠিতাকালীন ফাউন্ডার উপদেষ্টা আলহাজ্ব সমুজ আলী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাগ্রত নারী উন্নয়ন পরিষদের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ফয়জুল ইসলাম জয় প্রমুখ।

সভায় জাগ্রত নারী উন্নয়ন পরিষদ সিলেট জেলার কমিটি ৩৬ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়। কমিটির নেতৃবৃন্দরা হচ্ছেন- সভাপতি সুমী আক্তার, সহ- সভাপতি মোচ্ছাঃ ফাহিমা বেগম, সাধারণ সম্পাদক আকলিমা আক্তার রিপা, সহ-সাধারণ সম্পাদক পলি বেগম, অর্থ-সম্পাদক সাদিয়া জান্নাত সোনিয়া, সাংগঠনিক সম্পাদক বিউটি বেগম, প্রচার সম্পাদক এলি বেগম, দপ্তর সম্পাদক রুবা বেগম, নির্বাহী সদস্য পান্না আক্তার, জামিলা বেগম, উর্মি বেগম সভায় প্রধান অতিথি বক্তব্য আলহাজ্ব এম. এ. রাজ্জাক খান রেজা মহোদয় বলেছেন- বঙ্গবন্ধুর বাংলাদেশ তাঁর কন্যা শেখ হাসিনার হাতেই নিরাপদ, শেখ হাসিনার হাতে দেশ আর পেছাবে না, বাংলাদেশ যতদিন থাকবে ততদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম অম্লান হয়ে থাকবে। বঙ্গবন্ধুর কন্যা স্বপ্ন দেখেন ও স্বপ্ন দেখান এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের স্বাধীনতা এনেছেন অনেকেই স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন, কিন্তু সেই স্বাধীনতার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন জাতির জনক শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারী এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে বহুদূরে।

সভায় জাগ্রত নারী উন্নয়ন পরিষদের বিগত দিনের বাস্তবায়িত কর্মসূচি তুলে ধরা হয়। যা হচ্ছে- পাঁচটি হতদরিদ্র পরিবারকে একটি সেলাই মেশিন প্রদান করা হয়। গত রমজান মাসে দুই হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রায় ৫ হাজার পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। বিগত ভয়াবহ বন্যার সময় প্রায় শতাধিক পরিবারের মাঝে চাউল বিতরণ করা হয়। বন্যা পরবর্তী সময়ে প্রায় ২০০টি পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।

সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, আমরা উক্ত কাজগুলো সম্পন্ন করেছি, আমাদের সকল সদস্য ও সম্মানিত উপদেষ্টাদের একান্ত সহযোগিতায়। জাগ্রত নারী উন্নয়ন পরিষদের সব সময় মানবতার কল্যাণে কাজ করে থাকে আমাদের উপদেষ্টা ও সকল সদস্যদের সুস্বাস্থ্য কামনা করছি।