জাতির পিতার ছবি টানানোর আইন ভঙ্গ করেছেন চেয়ারম্যান আজাদ??

নিজস্ব প্রতিবেদকঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যে পিতার অবদানে বাংলাদেশ লাভ করে স্বাধীনতা, একটি জাতি পায় তাদের নিজস্ব কথা বলার ভাষা।

জাতির পিতা বঙ্গবন্ধুর ইতিহাস ও তা সংরক্ষণে দেশে রয়েছে নিদিষ্ট আইন। সেজন্য জাতির পিতার ছবি টানানো জন্য রয়েছে নিদিষ্ট নিয়ম। সেই আইন এবং নিয়মটি মানেনি কুমিল্লা দেবিদ্বার উপজেলার চেয়ারম্যান আবুল কালাম আজাদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি যথাযোগ্য মর্যাদায় দেয়ালে টানাতে পারেন নি কুমিল্লা দেবিদ্বার উপজেলার চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

গত ২৪.০৪.২০২৩ ইং তারিখে (রবিবার) আবুল কালাম আজাদ নিজ এলাকায় অন্তত ২০টি গরু জবাই করে গ্রামের হাজারো লোককে অতিথি আপ্যায়ন করেন। সে দাওয়াতে ছিলেন দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানা ও দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ।

কিন্তু দায়িত্ববান এ দু’জন লক্ষ্য করেনি যে জাতির পিতার ছবি টানানোর সঠিক নিয়ম মানেনি উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ? প্রশ্ন জাগে দীর্ঘদিন চেয়ারম্যান আবুল কালাম আজাদের বাসায় ছবি দুটো টানানো থাকলেও তিনি কি কখনো লক্ষ্য করেনি?

একটি ছবিতে লক্ষ্য করা যায় যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়ালে টানানো ছবি জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীর ছবির একটু নিচে টানানো হয়েছে। এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি ক্রাইম পেট্রোল বিডিকে বলেন, উপজেলা চেয়ারম্যান সাহেব তার নিজ এলাকার জনগণের জন্য একটি বড় ভোজের আয়োজন করেছে। এটা তো আমার নজরে পড়েনি তবে ভবিষ্যতে আমি সকল বিষয়ে নজর রাখবো।

এ বিষয়ে জানতে আমাদের প্রতিবেদক যোগাযোগ করেন উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানার সাথে। কিন্তু একাধিকবার ফোন করার পরেও তিনি কল রিসিভ করেনি।

এ বিষয়ে জানতে অভিযুক্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে, তার ম্যানেজার জানান চেয়ারম্যান সাহেবের বড় বোন ইন্তেকাল করেছেন। পরেও আর এ বিষয়ে তার কোন মন্তব্য পাওয়া যায়নি।

কিন্তু প্রশ্ন হল চেয়ারম্যানের এ দুরদর্শিতার কারণ কি? এ দায় কি দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসারের উপর বর্তায়?? নাকি নিজের ইচ্ছে এ অন্যায় কাজ করেছেন চেয়ারম্যান আবুল কালাম আজাদ?? এ প্রশ্ন রেখে আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।