রুহিয়া থানা প্রতিনিধিঃ মোঃ জয়নাল আবেদীন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে হিজড়া সম্প্রদায়ের জনগোষ্ঠী (তৃতীয় লিঙ্গ)কে মিষ্টি খাওয়ালেন মানবিক সদর উপজেলা নির্বাহি আব্দুল্লাহ আল মামুন।আজ বুধবার 17 ই মার্চ দুপুরে সদর উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তরণ গুচ্ছগ্রামে গিয়ে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে মিষ্টি বিতরণ করে তাদের সাথে কিছুটা সময় কাটালেন তিনি।এই সময়ে জনগোষ্ঠীর ঠাকুরগাঁও জেলা সভাপতি রুবেলসহ উত্তরণ গুচ্ছগ্রামে বসবাসকারী উপস্থিত ছিলেন।
ইউএনও আব্দুল্লাহ আল মামুন বলেন, জাতির পিতার শততম জন্মবার্ষিকী সারাদেশে একযোগে পালন হচ্ছে। সমাজের অবহেলিত এ জনগোষ্ঠীও যাতে আজকের আজকের এই দিনটি আনন্দময় হিসেবে কাটাতে পারেন তার জন্যে এই ক্ষুদ্র প্রয়াস। তাদের জীবন মান উন্নয়নে কাজ করছে সদর উপজেলা প্রশাসন, আগামীতে এই ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।


