জাতিসংঘ মানবাধিকার কমিশন কতৃক নিবন্ধিত বাংলাদেশ মানবাধিকার কমিশন

মোঃ সিজান আহমেদ সোহাগ: BHRC’র ময়মনসিংহ মহানগর শাখার সম্মেলন,পরিচিতি সভা এবং আন্তর্জাতিক শিক্ষক সন্মাননা প্রদান অনুষ্ঠান
২৪ মার্চ ২০২১ বিকেলে ময়মনসিংহ সিটি কর্পোরেশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। BHRC ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ একরামুল হক টিটু, অনুষ্ঠান উদ্বোধন করেন BHRC’র ময়মনসিংহ বিভাগীয় গবর্নর এ্যাডভোকেট এ এইচ এম খালেকুজ্জামান।
অনুষ্ঠান সন্চালনা করেন BHRC’র ময়মনসিংহ মহানগর শাখার সাধারন সম্পাদক আনোয়ারা খাতুন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসাবে উপস্হিত BHRC’র ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী এ্যাডভোকেট শিব্বির আহাম্মেদ লিটন প্রমূখ।