অমল ঘোষ, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : জাতীয় পার্টির (জাপা) সাবেক চেয়ারম্যান প্রয়াত হুসেইন মোহাম্মদ এরশাদের স্বাস্থ্য উপদেষ্টাসহ পার্টির সকল পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক শিক্ষা ও স্বাস্থ্য সচিব এবং গাজীপুরের কৃতি সন্তান এমএম নিয়াজ উদ্দিন। গতকাল শনিবার গাজীপুর সেন্ট্রাল পাবলিক কলেজ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দিয়েছেন।
এ সময় এমএম নিয়াজ উদ্দিন বলেন, বাংলাদেশ সরকারের সাবেক শিক্ষা ও স্বাস্থ্য সচিব হিসেবে দায়িত্ব¡ পালনকালে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনসহ গাজীপুরের বিভিন্ন এলাকায় স্বাস্থ্যখাতসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড এবং বেকার যুবকদের চাকরি ও কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। এরপর ২০১৫ সালে সচিব হিসেবে অবসর গ্রহণ করি। আমি বর্তমানে বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকান্ডের সঙ্গে স¤পৃক্ত হওয়ার কারণে রাজনৈতিক কর্মকান্ড করা সম্ভব হচ্ছে না। সরকারি চাকরি হতে অবসর গ্রহণের পর জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের আমন্ত্রণে জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে সপৃক্ত হয়ে পার্টির সাবেক চেয়ারম্যানের স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা হিসেবে মনোনীত হই।
তিনি আরো বলেন, বর্তমানে ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক বিভিন্ন কারণে রাজনৈতিক কর্মকান্ডে অংশগ্রহণ করা আমার পক্ষে সম্ভব নয়। তাই আমি স্বেচ্ছায় জাতীয় পার্টির সকল রাজনৈতিক কর্মকান্ড, জাতীয় পার্টির চেয়াারম্যানের উপদেষ্টা, সাধারণ সদস্য ও পার্টি থেকে পদত্যাগ করলাম। শনিবার এ পদত্যাগপত্র পার্টির বর্তমান চেয়ারম্যানের কাছে পৌঁছানো হয়েছে বলেও তিনি জানান।


