মনজিলা (আসা চৌধুরী)ঃ- ঢাকা জেলা আশুলিয়া থানা পলাশবাড়ীতে জাতীয় যুব জোট (জাসদ) এর ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানের আয়োজন করেন
ঢাকা জেলা যুব জোটের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাধারন সম্পাদক মোঃ শহিদ মিয়া এবং সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক হোসেন উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা জেলা যুব জোটের সভাপতি মোঃ জাহাঙ্গী আলম। প্রথান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রোকোন্জ্জুামান রোকন-সভাপতি জাতীয় যুব জোট কেন্দ্রীয় কার্যকরী কমিটি এবং যুগ্ন সাধারন সম্পাদক কেন্দ্রিয় কার্যকরি কমিটি জাতীয় সমাজতান্ত্রীক দল-জাসদ। আরো উপস্থিত ছিলেন এডভোকেট মোঃ সেলিম আহমেদ কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক সম্পাদক। উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য জনসাধারন। উপস্থিত সছিলেন ঢাকা জেলা থেকে আগত শিল্পীবৃন্দ এবং স্থানীয় সংগীত একাডেমি সোনার বংলা এর সংগীত শিল্পীরা।
উপস্থিত বক্তারা বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে এই সরকারকে পুনরায় ক্ষমতায় আনার জন্য সাধারন মানুষকে আহব্বান জানান। এই সরকার উন্নয়নের সরকার, এই সরকার জনগনের সরকার তাই বার বার দরকার শেখ হাসিনার সরকার। তথ্য প্রযুক্তিতে বর্তমান তথ্যমন্ত্রীর কোন তুলনা হয়না। রোকন ভাই বলেন দেশে এখন উন্নয়নের জোয়ার বইছে। দেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে দাড়াচ্ছে । বর্তমান সরকার মাদক বিরোধী যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছে তা সত্যিই প্রশংশনীয়। এই পদক্ষেপ অব্যাহত থাকলে আগামী দিনে দেশে কোন মাদকসেবী ও মাদক ব্যবসায়ী থাকবে না। এই মাধদকের প্রভাব পড়ছে যুব সমাজ,ছাত্র সমাজ এমনকি মেয়েদের উপর। এই মাদকের কারণে দেশের অর্থনীতির উপর প্রভার পড়ছে। তাই আমাদের মাদক না বলতে হবে। তাই যে কোন মূল্যে সমাজ থেকে জীবন ধ্বংসকারী মাদক নির্মূল করতে হবে। আর মাদক ব্যবসার সাথে যারা জরিত তারা যত ক্ষমতাশালী ব্যাক্তিই হোক না কেন তাদেরকে আইনের আওতায় এনে বিচারে ব্যবস্থা করতে হবে। মোঃ জাহাঙ্গীর আলম বলেন শেখ হাসিনা হাতকে শক্তিশালী করতে হলে নৌকা মার্কায় ভোট দিয়ে এই সরকারকে পূনরায় ক্ষমতায় আনতে হবে। আলোচনা শেষে এক মনোগ্য সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়। জনতা এই সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।


