কহিনুর বাউফল পটুয়াখালী সংবাদ দাতা ঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০১৮ প্রতিদ্বন্দিতা করার জন্য পটুয়াখালী-২ বাউফল আসনে মনোনয়ন পত্র বাছাই থেকে জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে একাধিক প্রার্থী সহিদুল আলম তালুকদার ও স্বতন্ত্র্র প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদসহ ৪ প্রার্থী মনোয়ন বাতিল করা হয়েছে। ২ ডিসেম্বর পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয় দরবার হলে রিটানিং অফিসার বাছাই করলে চীফ হুইপ আসম ফিরোজ এমপিসহ ৫ প্রার্থী মনোয়নপত্র বৈধ ঘোষনা করেন। এর মধ্যে রয়েছে, জাতীয়তাবাদি দল (বিএনপি) থেকে মনোয়ন জমা দেন সাবেক সংসদ সদস্য সহিদুল আলম তালুকদার ও তার পতœী সালমা আলম এবং বিএনপি কেন্দ্রিয় কমিটির সহ দপ্তর সম্পাদক মু: মুনির হোসেন। অপরদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী হিসাবে মাওলানা নজরুল ইসলাম ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টি থেকে কমরেড সাহাবুদ্দিন আহমেদ।
উল্লেখ্য, ২৮ নভেম্বর বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী সহ মোট ৯ জন প্রার্থী এ আসনে মনোনয়ন পত্র জমা দেন।


