জামালপুর: জামালপুর সদরের নান্দিনা বাজার থেকে বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টায় অজ্ঞাত পরিচয়ে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নান্দিনা জেনারেল হসপিটালের পিছনে নর্দমা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সন্ধ্যা থেকে ওই স্থানে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
জামালপুর সদর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) অসীম কুমার জানান, সুরতহাল প্রতিবেদন তৈরির পর রাতেই মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে বলে জানান তিনি।


