সুমন হোসেন শাওন, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলার জামি’আ ইসলামিয়া হালীমিয়া মধুপুর মাদ্রাসায় ৪৫ তম ২ দিনব্যাপী ওয়াজ মাহফিল, বৃহস্পিবার ও শুক্রবার । আখেরী মুনাজতের মাধ্যমে শনিবার সকাল শেষ হবে।
মুন্সিগঞ্জ জেলা ও ঢাকা দক্ষিণ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ডের সভাপতি, বাংলার সিংহ পুরুষ, মুজাহিদে মিল্লাত, মুহিউস সুন্নাহ, পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর) সভাপতিত্বে মাহফিলে ওয়াজ ফরমান ভারত থেকে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বহু ধর্ম বিশ্লেষক বিশ্ব বিখ্যাত বিদ্যাপিঠ দারুল উলূম দেওবন্দের হাদীস বিভাগের প্রধান হযরতুল আল্লামা আব্দুল্লাহ মা‘রুফী সাহেব,(ভারত)।
বক্তারা দুনিয়াতে শান্তি ও আখিরাতে মুক্তির জন্য কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়ার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।


