আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের রাজধানী জেদ্দায় রাজপ্রাসাদের কাছে হামলাচেষ্টার খবর পাওয়া গেছে। তবে ওই পুলিশ প্রচেষ্টা নস্যাৎ করে দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের বরাত দিয়ে শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম থেকে পাওয়া খবর অনুযায়ী, উপকূলীয় শহর আল সালাম প্রাসাদের কাছে এ হামলা চালানো হয়েছে। এতে এক হামলাকারী ও দুই রাজকীয় প্রহরী নিহত হয়েছে।
তাৎক্ষণিকভাবে এ খবরের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। সৌদি সরকারের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি দেওয়া হয়নি।
এদিকে চলমান পরিস্থিতিতে সৌদি আরবে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে রিয়াদের মার্কিন দূতাবাস।
দূতাবাস থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘পুলিশের চলমান সম্ভাব্য কর্মকাণ্ডের কারণে আমেরিকার নাগরিকদের ওই এলাকা সফরকালে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে।’


