জয়পুরহাটে এক কিশোরের মরদেহ উদ্ধার

মরদেহ উদ্ধার
জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার চাঁনপাড়া এলাকা থেকে জিহাদ (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ জানুয়ারি) সকালে ওই এলাকার একটি আলু ক্ষেত থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।জিহাদ উপজেলার ফিচকার ঘাট গ্রামের বাসিন্দা মজনু মিয়ার ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, স্থানীয় চাঁনপাড়া মোড়ের আবুল কালামের হোটেলে বয়ের কাজ করতো কিশোর জিহাদ। তিন/চার দিন আগে হোটেল মালিককে বলে জিহাদকে বাড়িতে নিয়ে যান তার মা। মঙ্গলবার দুপুরে জিহাদের এক পরিচিত বন্ধু বাড়ি থেকে তাকে ডেকে নিয়ে যায়। এরপর সারারাত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। অনেক জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে বুধবার সকালে চাঁনপাড়া এলাকার একটি আলু ক্ষেতে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।