মোঃ সোহেল পারভেজঃ কুষ্টিয়া সদর উপজেলা ইবি থানাধীন ঝাউদিয়া ইউনিয়নে ঝাউদিয়া বাজারে অবৈধ ট্রলি ও মোটর সাইকেলে ভয়াভয় এক্সিডেন্ট হয়।এই এক্সিডেন্টে আহত হন,তৈয়ব আলী(৩৩)মৃত কাইমাল আলীর ছেলে(আস্তানগর) তৈইব আলী জানান,এই ট্রলি বেপরোয়া ভাবে চালিয়ে এসে আমার গাড়ীর সাথে ধাক্কা লাগিয়ে দেয় ড্রাইভার।এমতা অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে এবং সঙ্গে সঙ্গে ঝাউদিয়া ক্যাম্পের পুলিশ চলে আসেন এবং দ্রত ব্যবস্থা নেয়, যা অবৈধ ট্রলি জব্দ করে,ড্রাইাভার পলাতক।
অবস্থা আশংকা জনক হয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়।স্থানীয়রা এ ব্যাপারে তিব্র নিন্দা জানায়।তারা আরো জানায়, এমন দূর্ঘটনা প্রায়ই দেখা যায় এই বাজারে যার বিভিন্ন কারন রয়েছে যার অন্যতম কারন,এই অবৈধ ট্রলির অপ্রাপ্ত বয়সক ড্রাইভার দিয়ে গাড়ী চালানো।যার কারনে তারা গাড়ীকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়।এই ট্রলি দেখা যায় আশপাশের ভাটার মাটির খ্যাপ মারে /টানাটানি করে। এর ফলে,আরো দেখা যায় রাস্তায় ধূলার আস্তোরণ পরে যার ভোগান্তির স্বীকার হয় সাধারণ জনগন।


