ঝিকরগাছায় আবারও ছাগল চুরি

যশোরের ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর পূর্ব পাড়া গ্রামে ছাগল চুরির ঘটনা ঘটেছে।

আজ শনিবার (৫ নভেম্বের) ভুক্তভুগি কামরুল ইসলাম ক্রাইম পেট্রোল বিডি বলেন, আমি বাড়িতে একটি খাশি ছাগল (রং কালো, কান দুটি হালকা সাদা) লালল-পালন করে আসছিলাম যাহার আনুমানিক মূল্য ৩০,০০০/- টাকা হবে। আজ দুপুর আনুমানিক ১২ টার সময় ছাগলটি কে বা কারা চুরি করে নিয়ে যায়। আমি এই বিষয়ে থানায় একটি সাধারণ ডাইরি করেছি।

তিনি মুঠোফোনে ক্রাইম পেট্রোল বিডি আরও বলেন “অবাক কান্ড যশোরে ছাগল চুরির অভিযোগে ৫জন আটক” এই শিরোনামে আপনাদের সংবাদ দেখে আমি বিষয়টি আপনাদের অবগত করলাম। আপনার এই বিষয়ে একটি সংবাদ প্রচার করুন। হইতবা আমি আমার হারালো ছাগটি ফিরে পাবো না, চোরের উচিৎ শিক্ষা হওয়া দরকার। আমাদের এলাকায় মাঝে মধ্যে এই ধরনের ঘটনা ঘটে।