ঝিনাইদহে নছিমনের ধাক্কায় এক স্কুলশিক্ষক নিহত

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় নছিমনের ধাক্কায় সৈকত হোসেন (৩৬) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ভাটই মহব্বতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সৈকত হোসেন কুষ্টিয়া জেলার দৈলতপুর উপজেলার শ্যামপুর গ্রামের মো. আক্কাচ আলীর ছেলে। তিনি জেলার হরিনাকুন্ডু উপজেলার নিত্যনন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. মহাসিন হোসেন জানান, দুপুরে ওই এলাকায় রাস্তা পার হচ্ছিলেন সৈকত হোসেন। এসময় শ্যালো ইঞ্জিনচালিত একটি নসিমনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।