টংগুয়া উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

তফিজ উদ্দিন আহমেদ,খানসামা ( দিনাজপুর) প্রতিনিধি: খানসামা উপজেলার  টংগুয়া উচ্চ বিদ্যালয়ের চারতলা ভিতসহ একতলা  একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপির পক্ষে খানসামা উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন।
২৭ডিসেম্বর  সকাল ১০টার সময় ওই স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আব্দুল আউয়াল,স্কুল কমিটির সভাপতি প্রভাষক শফিকুল ইসলাম,টংগুয়া  উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওহাব, সাবেক প্রভাষক এমদাদুল হক বাবুল,সাবেক ইউপি চেয়ারম্যান সুজাউল ইসলাম,ডাঃতৈয়ব আলী,  অভিভাবক সাংবাদিক সিকান্দার আলী কাবুল, স্কুলের সহকারি শিক্ষক সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।