অমল ঘোষ, টঙ্গী (গাজপিুর) প্রতিনিধি: টঙ্গীর টিএন্ডটি বাজার এলাকা থেকে অজ্ঞাত (৫০) ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে লাশটি উদ্ধার করা হয়েছে। নিহতের পরনে হলুদ চেক ছাপার পাঞ্জাবী ও নীল রংয়ের লুঙ্গি ছিল। পুলিশ জানায়, সকালে ৭টার দিকে টঙ্গী-কালীগঞ্জ সড়কের টিএন্ডটি বাজার এলাকায় রাস্তার পাশে নিহত ওই ব্যক্তির রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসি পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
টঙ্গী পূর্ব থানা পুলিশের উপ-পরিদর্শক মানিক মাহামুদ জানান, সকালে ওই ব্যক্তির রক্তামাখা লাশ উদ্ধার করা হয়। ধারনা করা হচ্ছে যে কোন গাড়ির চাপায় ওই ব্যক্তি মারা গেছেন।


