অমল ঘোষ, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : আগামী ১০ জানুয়ারী ৫৫তম বিশ্ব ইজতেমা উপলক্ষে শনিবার দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী টঙ্গী ইজতেমা ময়দান পরিদর্শন করেন। এসময় তিনি ইজতেমা ময়দানে প্যান্ডেল তৈরী কাজ, মুসল্লীদের চলাচলের রাস্তা ও সকল সুযোগ সুবিধার খোঁজ খবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন ছিলেন, গাজীপুর জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাহীনুর ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু নাসার উদ্দিন, পুলিশের এডিসি ক্রাইম শাহাদত হোসেন, এসি আহসানুল হক।
ময়দান পরিদর্শনের সময় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী সাংবাদিকদের বলেন, আগামী ১০ জানুয়ারী থেকে ৫৫তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রস্তুতি সম্পন্ন করতে আমরা প্রতিদিন ইজতেমা ময়দানের নানান সমস্যা সমাধানে সরকারি নির্দেশনা মোতাবেক তদারকি করে যাচ্ছি। আজকে মাঠের কার্যক্রম ও প্যান্ডেল নির্মাণ সম্পর্কে ঁেখাজ খবর নিতেই পরিদর্শনে এসেছি। আশা করি এবারের ইজতেমার আগেই ময়দানের সকল কাজ সম্পন্ন হবে।
ইজতেমা আয়োজক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মাহফুজ হান্নান বলেন, আল্লাহর ইশারায় আমরা সময়ের আগেই ইজতেমা ময়দানের সকল প্রস্তুতি সম্পন্ন করতে পারবো। এবারের ইজতেমা প্রতিবারের মতই সফল হবে এবং ইজতেমা সফল করতে সরকারের পক্ষ থেকেও একমাস আগে থেকেই আমাদের সাথে যোগাযোগ রেখে দিক নির্দেশনা দিয়ে আসছে।


