টঙ্গীতে উৎসবমুখর পরিবেশে বিদ্যাদেবী সরস্বতীর পূজা অনুষ্ঠিত

অমল চন্দ্র ঘোষ,টঙ্গী ঃ নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে চলছে টঙ্গীতে বিদ্যাদেবী সরস্বতীর আরাধনা। হিন্দু স¤প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব এটি। সনাতন ধর্ম মতে, বিদ্যা-জ্ঞান-বাণী ও সুরের দেবী সরস্বতী। প্রতিবছর গাজীপুর সিটি কর্পোরেশন টঙ্গীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সনাতন ধর্মাবলম্বীদের স্থানীয় মন্দির ও বাড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে মন্ডপগুলোতে পূজায় অংশ নিতে ভিড় জমান সনাতন ধর্মালম্বী শিক্ষক -শিক্ষার্থীসহ ভক্তবৃন্দ । পূজা উপলক্ষে টঙ্গীর সনাতন ধর্মালম্বীদের মন্দির-বাসা বাড়ী ও শিক্ষা প্রতিষ্ঠানের সামনে স্থাপন করা হয়েছে সরস্বতী প্রতিমা। স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ নিয়ে অংশ নিচ্ছেন বিদ্যাদেবীর এ পূজায়।

এবার গাজীপুরের টঙ্গীতে ৪০টি মন্ডপে পূজা উদযাপন করা হয়েছে। হিন্দু শিক্ষার্থীদের আয়োজনে অসা¤প্রদায়িক চেতনায় উজ্জীবিত হয়ে অন্যান্য ধর্মলর্ম্বী শিক্ষার্থীরাও যোগ দিয়েছেন। সরস্বতী পূজা উপলক্ষে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার পুলিশ সকাল থেকে ৪০টি পূজা মন্ডপে নিরাপত্তার ব্যাবস্থা করেছেন।

সরস্বতী পূজা উপলক্ষে ভোর ৫টায় প্রতিমা স্থাপন, সকাল ৮টায় পূজা শুরু, সকাল ৯টায় পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়েছে এবং দুপুর ১২টা থেকে প্রসাদ বিতরণ শুরু হয়। অন্যদিকে সন্ধ্যা ৬টা সন্ধ্যা আরতি এবং সন্ধ্যা ৭টায় বিভিন্ন স্কুল কলেজ বাসাবাড়ীতে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

টঙ্গী বাজার সার্বজনীন শ্রী শ্রী দূর্গা মন্দিরে পূজায় অংশ নিতে আসা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের টঙ্গী পূর্ব থানা শাখার সাধারণ সম্পাদক অমল চন্দ্র ঘোষ বলেন, আমরা মনে করি এ পূজার মাধ্যমে প্রমাণিত হয়, বাংলাদেশ একটি অসা¤প্রদায়িক দেশ। এখানে কোনো ধরনের ধর্মীয় বিদ্বেষ নেই শতস্ফুর্ত ভাবে সকল ধর্মের লোকজন আমাদের এই পূজায় আনন্দ উপভোগ করতে এসেছেন। এ পূজার মাধ্যমে আমরা বিদ্যাদেবীর নিকট প্রার্থনা করি আমাদের সকল ছোট ছোট কচিকাচা শিক্ষার্থীরা সঠিক বিদ্যা শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে।