টঙ্গীতে ডোবা থেকে যুবকের গলা ও পেট কাটা লাশ উদ্ধার

মরদেহ উদ্ধার

অমল ঘোষ, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর নগরীর টঙ্গীতে মানিক মিয়া (২৪) নামে এক যুবকের গলা ও পেট কাটা লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৪ মে) সকালে স্থানীয় দত্তপাড়া বনমালা দক্ষিণ টেকপাড়া এলাকায় ডোবার ঘাসের নিচ থেকে ওই যুবকের লাশ উদ্ধার করেন টঙ্গী পূর্ব থানা পুলিশ। মানিক ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার দতলা গ্রামের শহীদ আহমেদের ছেলে।

পুলিশ জানায়, টঙ্গীর বনমালা এলাকায় ডোবায় ঘাসের নিচে লাশ দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে গলাকাটা লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। নিহত যুবকের গলা কাটা ও পেটের দুই পাশে ছুরিকাঘাত করে ভুঁড়ি বের করে দেয়া হয়। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো. জাবেদ মাসুদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রæতার জেরে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।