অমল ঘোষ, টঙ্গী(গাজীপুর)প্রতিনিধি ঃ গাজীপুরের টঙ্গী মিলগেট এলাকায় তুলা ভর্তি যশোর ট-১১-১২৫৫ নামের একটি ট্রাকে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার দুপুরে জুম্মার নামাজের সময় টঙ্গীর মিলগেট কুইক ফিল তেলের পাম্পের সামনে এঘটনাটি ঘটে।
মিলগেট মেসার্স মুক্তা এন্টার প্রাইজের মালিক খোকন মিয়া জানান, তুলা ভর্তি ট্রাকটি পাম্পের সামনে রেখে ড্রাইভার ও হেলপার জুম্মার নামাজে চলে গেলে ঢাকা ময়মসিংহ মহাসড়কের বিদ্যুতের তারের উপর কাক বসলে হঠাৎ তারে আগুন লেগে যায়। আগুনের ফুলকি তুলার ট্রাকের উপর গিয়ে পরলে মুহুর্তের ভিতরে আগুন লেগে যায়। সাথে সাথে স্থানীয়রা টঙ্গী ফায়ার সার্ভিসে ফোন দিলে এসে আগুন নিয়োন্ত্রনে আনে। ট্রাকে ২লাখ ৫০হাজার টাকার তুলা ছিলো বলে জানা যায়।
টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, দুপুরে জুম্মার নামাজের সময় টঙ্গীর মিলগেট একটি তুলার ট্রাকে আগুন লাগে। খবর পেয়ে টঙ্গীর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় একঘন্টা চেস্টা চালিয়ে আগুন নিয়োন্ত্রনে আনে। তবে ট্রাকের কোন ক্ষয়ক্ষতি হয়নি। তুলা পুড়ে গেছে।


