টঙ্গীতে পোশাক কারখানা পরিদর্শন করলেন জার্মান মন্ত্রী

অমল ঘোষ, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর মহানগরীর টঙ্গীতে গতকাল মঙ্গলবার ৩টি তৈরী পোশাক প্রতিষ্ঠান পরিদর্শন করেন জার্মানের অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক মন্ত্রী ড. জের্ড মুলার। তৈরি পোশাক শিল্পে বাংলাদেশের অর্থনীতির বর্তমান অবস্থা ও উন্নয়ন বিষয়ক কর্মকান্ড পরিদর্শন করেন তিনি।

এ সময় মন্ত্রী বাংলাদেশের পচনশিল পণ্য রপ্তানি ও তৈরি পোশাক শিল্পে বাংলাদেশের সুষ্ঠ কর্ম পরিবেশ, ন্যায্য মজুরি, উৎপাদন বৃদ্ধি সম্পর্কে অলোচনা করেন। পরিদর্শন শেষে মন্ত্রী সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দুই দেশের মধ্যে অর্থ-বাণিজ্য সম্পর্কে বৈঠক করবেন বলে নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রনালয়ের সহকারী সচিব মো. তারেক মাহমুদ।
ফুটওয়ার শিল্পের শ্রমিকদের কাজের গুণগত মান, কাজের পরিবেশ ও সার্বিক নিরাপত্তা স্বচুখে দেখতে টঙ্গীর তিলারগাতি এলাকার রয়েল ফুটওয়ার লিমিটেড কারখানা পরিদর্শন করেছেন র্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক মন্ত্রী ড. জের্ড মুলার। এ সময় মন্ত্রীর সাথে জার্মানির রাষ্ট্রদূত সহ প্রায় ২৫ জনের প্রতিনিধি দল ছিলেন। তারা কারখানাটির বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং শ্রমিকদের সাথে সার্বিক বিষয়ে কথা বলেন। রয়েল ফুটওয়ার লিমিটেড এর অপারেটিং অফিসার ইফতেখার আহমেদ জানান, কারখানা টি দীর্ঘদিন যাবৎ জার্মানিতে জুতা ও চামড়াজাত পণ্য রপ্তানি করে আসছেন। এরই ধারাবাহিকতায় মন্ত্রী কাজের পরিবেশ ও নিরাপত্তা দেখতে তাদের কারখানায় আসেন। জার্মানির মন্ত্রী ড. জের্ড মুলার কারখানা পরিদর্শনে কাজের পরিবেশগত মান ও শ্রমিকদের নিরাপত্তা দেখে সন্তোষ প্রকাশ করেছেন।

পরে টঙ্গী বিসিকের টিভোলী এ্যাপারেলস লি: ও রেডিসন এ্যাপলেস লি. কারখানা পরিদর্শন করেন তিনি। এসময় পোশাক কারখানায় মালিক ও শ্রমিকদের সাথে পোশাকের গুণগত মান নিয়ে কথা বলেন।
টিভোলী এ্যাপারেলস লি. কারখানার (মানব সম্পদ) বিভাগের কর্মকতা মো.ফরিদুল ইসলাম জানান, মন্ত্রী কারখানার শ্রমিকদের সঙ্গে কথা বলেছেন। শ্রমিকদের ন্যায্য মজুরি ও নিরাপদ কর্ম পরিবেশ সম্পের্কে আলোচনা করেছেন।