অমল ঘোষ, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: ‘মাস্ক পড়ার অভ্যেস করোনা মুক্ত বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে সোমবার সকালে টঙ্গী পূর্ব থানা এলাকায় মাস্ক পরিধান ও উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এসময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশন খন্দকার লুৎফুল কবির বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শে ও আইজিপি স্যারের নির্দেশে আমরা জন-সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছি। মানুষের অসাবধানতার কারনে করোনা সংক্রমণ হার ঊর্ধ্বমুখী হচ্ছে। আক্রান্তের সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। স্বাস্থ্যবিধি মানছে না কেউ। মাস্ক ছাড়াই অফিস, আদালত, বাজার, গনপরিবহনে চলাফেরা করছে মানুষ। সামাজিক দুরত্বের কোথাও কোন বালাই নেই। আমাদের সরকারী নিয়মানুসারে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গাজীপুর মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশনার বরকত উল্লাহ খান, উপ-পুলিশ কশিশনার (অপরাধ দক্ষিন ইলতুৎ মিশ, উপ-পুলিশ কমিশনার (অপরাধ উত্তর) জাকির হোসেন, উপ-সহকারি পুলিশ কমিশনার হাসিবুল আলম, সহকারি পুলিশ কমিশনার (গাছা ও টঙ্গী জোন) আহসানুল হক, টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ শাহ আলম, টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ জাবেদ মাসুদ, ইন্সপেক্টর (তদন্ত) দেলোয়ার হোসেন প্রমূখ।


