টঙ্গীতে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

অমল ঘোষ, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:  বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকারী সভাপতি শাহজাহান খাঁন এম.পির বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে গাজীপুর জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে গতকাল মঙ্গলবার সকালে টঙ্গী চেরাগআলী ট্রাক টার্মিনালের নেতাকর্মীরা এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন।

বিক্ষোভ মিছিলটি চেরাগআলী ট্রাক টার্মিনাল থেকে বের হয়ে কলেজগেট, মিলগেট ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ন স্থান প্রদক্ষিন শেষে পূনরায় চেরাগআলী ট্রাক টার্মিনালে গিয়ে শেষ হয়। এ সময় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রায় ১ঘন্টা অবরোধ ছিল। এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

গাজীপুর জেলা ট্রাক ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী আব্দুল রশীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ দুদু মিয়ার স ালনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, সংগঠনের কার্যকারি সভাপতি মোঃ আলী আকবর, সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম (শহিদ), সহ-সাধারণ সম্পাদক মোঃ সেলিম মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ তোতা মিয়া, কোষাধ্যক্ষ মোঃ সুলতান গাজী, দপ্তর সম্পাদক মোঃ ফারুক হোসেন, প্রচার সম্পাদক জামির হোসেনসহ ট্রাক টার্মিনালের শ্রমিকবৃন্দ।

গাজীপুর জেলা ট্রাক ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী আব্দুল রশীদ বলেন, সারা বছর আমরা পরিবহন শ্রমিকরা অবহেলিত। দ্রæত সময়ের মধ্যে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাজাহান খান এমপির বিরুদ্ধে নিরাপদ সড়ক চাই এর সভাপতি ইলিয়াস কা নের দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে মামলা প্রত্যাহর করতে বাধ্য করা হবে।

সভাপতি প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি তিনি যেন উক্ত মামলা প্রত্যাহারের জন্য নির্দেশ দেন।সাধারণ সম্পাদক মোঃ দুদু মিয়া বলেন, ইলিয়াস কা ন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাজাহান খানের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দায়ের করেছেন,তা সম্পূর্ণ বানোয়াট। যতক্ষণ পর্যন্ত তি‌নি ওই মামলা প্রত্যাহার না করবেন ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।