অমল ঘোষ, টঙ্গী (গাজপিুর) প্রতিনিধি: গাজীপুর মহানগরের টঙ্গী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তিন চিহ্নিত চোলাই মদ কারবারীকে ৫ বস্তা মদসহ গ্রেফতার করেছে র্যাব-১ এর সদস্যরা। গ্রেফতারকৃতরা হলো, জামাল উদ্দিন (৬২), লিটন মিয়া ওরফে টুকু (৪২) ও নাছির ব্যাপারী (৫৫)। তাদের থানা পুলিশে সোপর্দ করার পর গতকাল রোববার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১ এর একদল সদস্য টঙ্গী বাজার কলা পট্রি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় চোলাই মদ কারবারী ওই তিন জনকে গ্রেফতার করে। পরে তাদের হেফাজত থেকে ৫ বস্তা দেশীয় চোলাই মদ জব্দ করা হয়। ধৃত ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ টঙ্গীসহ আশপাশ এলাকায় দেশীয় চোলাই মদের অবৈধ ব্যবসা চালিয়ে আসছিলো। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা দায়ের শেষে গতকাল রোববার আদালতের মাধ্যমে সকলকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


