টঙ্গী সাংবাদিক ক্লাবের উদ্যোগে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চাউল বিতরণ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : টঙ্গীতে বউ বাজার এলাকায় গাজীপুর জেলা প্রশাসক এস.এম তরিকুল ইসলামের সার্বিক সহযোগিতায় টঙ্গী সাংবাদিক ক্লাবের উদ্যেগে ডা: আলী আকবর একাডেমী ও টঙ্গী প্রতিবন্ধী স্কুলের শতাধিকপ্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চাউল বিতরণ করা হয়।

গতকাল বিকেল ৫ঘটিকার সময় বউ বাজার এলাকায় টঙ্গী সাংবাদিক ক্লাবের হল্রæমে এ চাউল বিতরন অনুষ্ঠান সম্পন্ন হয়। টঙ্গী সাংবাদিক ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এড. শামীমা খানমের সভাপতিত্বে ও ডা: আলী আকবর একাডেমীর পরিচালক রেজাউল করিমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ওয়াজ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন, আওয়ামীলীগ নেতা কবির উদ্দিন বেপারী, ডা: আলী আকবর একাডেমী ও প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক হুমায়ুন কবির, টঙ্গীর সিনিয়র সাংবাদিক মাহাবুব চৌধুরী, টঙ্গী প্রেসক্লাবের কোষাদক্ষ হাসান মামুন, সাংবাদিক রেজাউল কবির রাজীব, শেখ রাজীব হাসান, হাজী জাহাঙ্গীর। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিবন্ধী উন্নয়ন ও পুনর্বাসন সংস্থার মনোয়ারা বেগম, মিনারা বেগম, আম্বিয়া বেগম, পারুল বেগম,,মমতাজ বেগম, মাজেদা বেগম, বিনা আক্তার, সুখ তারা বেগম, মুন্নি আক্তার, নিশু আক্তার, রাশিদা বেগমসহ প্রতিবন্ধীদের অভিবাবকগণ। এসময় ক্লাবের সভাপতি এড. শামীমা খানম বলেন, গাজীপুর জেলা প্রশাসকের পক্ষ থেকে প্রতিবন্ধী শিক্ষার্থীদের সহযোগীতার জন্য ৫টন চাউল বরাদ্ধ দিয়েছেন। যা প্রতিবন্ধী ১০০জন শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে