টাঙ্গাইলে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ৩০

জেলা প্রতিবেদকঃ  টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। শনিবার (১৪ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার নজুনবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘাটাইল থানার উপ-পরিদশর্ক (এসআই) হাসান মিয়া জানান, বিকেলে বিনিময় পরিবহনের যাত্রীবাহী একটি বাস ওই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসের অন্তত ৩০ জন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এদের মধ্যে গুরুতর আহত তিন জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।