টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু

জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে গেল ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনার উপসর্গ নিয়ে ৭ জন এবং করোনায় আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় ৪৮১টি নমুনা পরীক্ষায় ১৯৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪০.৫৪ ভাগ।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা.আবুল ফজল মো. শাহাবুদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৪৮১টি নমুনা পরীক্ষায় ১৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪০ দশমিক ৫৪ শতাংশ। এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা আট হাজার ৪০৪ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চার হাজার ৯৭২ জন।

জেলার হাসপাতাল গুলোতে ভর্তি রোগীর সংখ্যা ৬৩৯ জন। বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে ১১৫জন রোগী চিকিৎসাধীন রয়েছে। তাদের মধ্যে ৪০ জন করোনায় আক্রান্ত এবং ৭৫ জন করোনা উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন।