মোহাম্মদ হাসান আলী জেলা ব্যুরোচীফ, টাঙ্গাইলঃ জেলার বাসাইল উপজেলায় আজ ১৯ মার্চ মাক্স না পড়ায় দুপুরে পনর জনকে মামলা দেওয়া হয় ও জরিমানা আদায় করা হয়। বাসাইল উপজেলার নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট মনজুর রহমান এবং সহকারী কমিশনার ( ভুমি) ও ম্যাজিস্ট্রেট নাহিয়ান এর নেতৃত্বে পৃথক দুইটি অভিযান চালানো হয়।
এতে উপজেলা সদরের বিভিন্ন জনবহুল এলাকায় মাক্স না পরে চলা ফেরা করে করোনা মহামারি প্রতিরোধে স্বাস্থ্যবিধি লঙ্গন করায় তাদের বিরুদ্ধে এ আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে । উপজেলা নির্বাহী অফিসার জানান, করোনা মহামারি ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।,


