মোহাম্মদ হাসান আলী, জেলা ব্যুরোচীফ টাঙ্গাইলঃ জেলার ভূয়াপুর উপজেলার নিকরাইল বাজারে আজ সোমবার আনুমানিক সারে এগার – বারটার দিকে এক ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ত্রিশটি দোকান পুরে ছাই হয়ে যায়।
স্থানীয় সূত্র থেকে জানা যায়, নিকরাইল বাজারের লেপ তোসকের দোকান থেকে প্রথমে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে পরে মহুর্তের মধ্যে তা ছড়িয়ে পরে এবং প্রায় ত্রিশটি দোকানে আগুন লেগে যায় ।
স্থানীয় লোকজন চেষ্টা করে ব্যর্থ হয়ে দ্রুত ভূয়াপুর ফায়ার সার্ভিসে খবর দিলে ,ফায়ার সার্ভিসের লোকজন এসে স্থানীয়দের ও পুলিশের সহযোগিতায় এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
কিন্তা এরই মধ্যে প্রায় ত্রিশটি দোকানের মালামাল পুরে ছাই হয়ে যায় । বনিক সমিতি ও দোকান মালিকদের ভাষ্য মতে প্রায় এক কোটি টাকার ক্ষয় খতি হয়েছে ।


