মোঃ ফাহিম আহম্মেদ রিয়াদ (বগুড়া প্রতিনিধি): বগুড়ার আদমদীঘিতে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তোফাজ্জল হোসেন (৩৫) নামের একজন মানসিক ভারমান্যহীন ব্যক্তির মৃত্যু হয়েছে।
এ ঘটনাটি রোববার বিকাল পৌনে ৩ টায় আদমদীঘি রেলওয়ে স্টেশন এলাকার রেলগেট চত্ত¡রে ঘটে। সে আদমদীঘি উপজেলার কুন্দুগ্রাম ইউনিয়নের কড়ই ডাঁরার পাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার দুপুরে মানসিক ভারসাম্যহীন ছেলে তোফাজ্জল কে নিয়ে তার পরিবারের লোকজন আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তার উন্নত চিকিৎসার জন্য বগুড়া শজিমেকে নেওয়ার পরামর্শ দিলে তারা বগুড়া শজিমেকে যাওয়ার জন্য আদমদীঘি রেলওয়ে স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিল।
এ সময় আবাদপুকুর থেকে আদমদীঘি গামী একটি ট্রাক স্টেশন এলাকায় পৌঁছলে পাগল তোফাজ্জল পরিবারের লোকের অলক্ষ্যে দ্রæত ছুটে গিয়ে চলন্ত ট্রাকের নিচে ঝাঁপ দেয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে আদমদীঘি রেলওয়ে স্টেশন মাস্টার মনোয়ার হোসেন বকুল জানান, বিষয়টি রেলওয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কে অবহিত করা হয়েছে।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, তোফাজ্জল হোসেন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য বগুড়া শজিমেকে যাওয়ার জন্য আদমদীঘি রেলওয়ে স্টেশনে ট্রেনের জন্য সে ও তার পরিবারের সদস্য অপেক্ষা করছিল। এ সময় আবাদপুকুর থেকে আদমদীঘিগামী একটি ট্রাক স্টেশন এলাকায় পৌঁছলে তোফাজ্জল পরিবারের লোকের অলক্ষ্যে দ্রæত ছুটে গিয়ে চলন্ত ট্রাকের নিচে ঝাঁপ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।


