ট্রাক্টরে পেঁচিয়ে বাউফলে এক কৃষকের মৃত্যু

কহিনুর বাউফল(পটুয়াখালী)সংবাদ দাতা ঃ পটুয়াখালী জেলার বাউফলে জমি চাষ করতে গিয়ে ট্রাক্টরে পেঁচিয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১২.০০ টার দিকে উপজেলার কনকদিয়া ইউপির দক্ষিন-পশ্চিম কনকদিয়া গ্রামে এ মৃত্যুর ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কনকদিয়া গ্রামের মৃত আঃ মোতালেব খান এর বড় ছেলে মোঃ হানিফ খান (৫৫) ট্রাক্টর দিয়ে নিজ জমিতে চাষ করার সময় ট্রাক্টরের লাঙ্গলে খড়কুটা আটকে যায়। এ সময় আবর্জনা পরিষ্কার করতে গিয়ে অসাবধানতাবশতঃ গলার মাফলার লাঙ্গলের ফলায় আটকে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।