চট্টগ্রাম: নগরের পাহাড়তলী আমবাগান এলাকায় ট্রেনে কাটা পড়ে ৩৫ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে।বুধবার (১৫ জানুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে আমবাগানের ডকইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশের ওসি মোস্তাফিজ ভূঁইয়া বলেন, চট্টগ্রাম রেলস্টেশন থেকে তিন কিলোমিটার দূরে আমবাগানের পশ্চিম পাশে রেললাইনের ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।


